ঢাকা ব্যাংক রিটেইল সেলস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি – ঢাকা ব্যাংক পিএলসি (Dhaka Bank PLC) বাংলাদেশের একটি বেসরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি ১৯৯৪ সালে কোম্পানি আইনের আওতায় পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়ে ১৯৯৫ সালের ৫ জুলাই ব্যাংকিং কার্যক্রম শুরু করে। ব্যাংকটিতে থার্ড পার্টির মাধ্যমে সেলস টিমে “রিটেইল সেলস অফিসার” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ০৬ মার্চ, ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামঃ রিটেইল সেলস অফিসার
✓ বিভাগ: সেলস।
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়৷
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও চুক্তিভিত্তিক৷
✓ প্রার্থীর ধরণ: নারী ও পুরুষ উভয়েই৷
✓ জব লোকেশন: ঢাকা।
✓ কর্মক্ষেত্র: ফিল্ড ও অফিস।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বনামধন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/ সম্মান ডিগ্রি থাকতে হবে।
✓ শিক্ষা জীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ/ সমমানের সিজিপিএ গ্রহনযোগ্য নয়।
✓ আর্থিক প্রতিষ্ঠানে একই ধরণের পদে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির অন্যান্য শর্তাবলীঃ
✓ বয়স: নির্ধারিত নয়৷
✓ ঋণ পণ্য (হোম লোন/ গাড়ি লোন/ ক্রেডিট কার্ড ইত্যাদি) সেল করার ক্ষমতা থাকতে হবে।
✓ শক্তিশালী সেলসমুখী মনোভাব এবং লক্ষ্য অর্জনের ক্ষমতা থাকতে হবে।
✓ শক্তিশালী বিশ্লেষণাত্মক, চমৎকার আন্তঃব্যক্তিক, উপস্থাপনা, যোগাযোগ এবং গ্রাহক সেবা দক্ষতা থাকতে হবে।
✓ কম্পিউটার সম্পর্কে জ্ঞান বিশেষ করে এমএস অফিস (Word, Excel, PowerPoint)-এ দক্ষতা থাকতে হবে।
✓ বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় চমৎকার মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
✓ সেলফ ড্রাইভ ও স্ব-উদ্যোগী হতে হবে।
✓ নিবেদিত এবং ক্যারিয়ার ফোকাস ধারী হতে হবে।
বেতন ও ভাতাঃ
✓ মাসিক বেতন- আলোচনা সাপেক্ষে।
✓ এছাড়াও ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় ভাতা এবং তৎসহ সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে
আবেদনের শেষ তারিখঃ
✓ ০৬ মার্চ, ২০২৬।
সোর্সঃ বিডি জবস
About Dhaka Bank PLC:
Dhaka Bank PLC (ঢাকা ব্যাংক পিএলসি), established in 1994 and commencing operations on 5 July 1995, is one of Bangladesh’s earliest privately owned commercial banks. Its authorized capital is Tk 1,000 million, with an initial paid-up capital of Tk 100 million fully contributed by the founding entrepreneurs. Mr. Abdul Hai Sarkar, head of the Agradut and Purbani Group, served as the bank’s founding chairman. The bank’s head office is located at CWS (C)-10, Bir Uttam A.K. Khandaker Road, Gulshan Avenue, Gulshan-01, Dhaka.
The bank operates 114 branches nationwide, including two Sharia-compliant Islamic banking branches, 26 sub-branches, 3 SME service centers, 1 Business Kiosk Center, and 2 offshore banking outlets. It also has 87 ATMs and 20 ADMs. Dhaka Bank offers a wide range of services, including Retail Banking, SME Banking, Global Transaction Services, Capital Market Services, Custodial Services, and advanced IT-enabled solutions. To support capital market needs, the bank has established a subsidiary, Dhaka Bank Securities Limited, operating through 6 branches across the country.
| ডিসক্লেইমারঃ ‘Pronewse.com’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘‘Pronewse.com’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘‘Pronewse.com’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে। |
ঢাকা ব্যাংক পিএলসি (Dhaka Bank PLC) বাংলাদেশের একটি বেসরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি ১৯৯৪ সালে কোম্পানি আইনের আওতায় পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়ে ১৯৯৫ সালের ৫ জুলাই ব্যাংকিং কার্যক্রম শুরু করে। এর অনুমোদিত মূলধন ১০০০ মিলিয়ন টাকা। শুরুতে ব্যাংকটির পরিশোধিত মূলধন ছিল ১০০ মিলিয়ন টাকা এবং সম্পূর্ণভাবে উদ্যোক্তাগণ পরিশোধ করেন। এ ব্যাংকের অন্যতম উদ্যোক্তা হচ্ছেন, বাংলাদেশের টেক্সটাইল খাতের অগ্রদুত ও পূর্বাণী গ্রুপের কর্ণধার জনাব আব্দুল হাই সরকার যিনি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে ছিলেন। এটি দেশের প্রথম দিকে বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। ব্যাংকটির প্রধান কার্যালয় সিডব্লিউএস (সি)-১০, বীর উত্তম এ কে খন্দকার রোড, গুলশান এভিনিউ, গুলশান-০১, ঢাকায় অবস্থিত।
দেশ জুড়ে ঢাকা ব্যাংকের ১১৪টি শাখা আছে, যার মধ্যে দু’টি শরীয়াহ ভিত্তিক ইসলামিক ব্যাংকিং শাখা, ২৬টি উপ-শাখা, ৩টি এসএমই সার্ভিস সেন্টার, ১টি বিজনেস Kiosk সেন্টার এবং ২টি অফশোর ব্যাংকিং আউটলেট রয়েছে। এছাড়া ৮৭টি এটিএম, ২০টি এডিএম রয়েছে। উন্নত ও ব্যাপকভিত্তিক গ্রাহক সেবার লক্ষ্যে ঢাকা ব্যাংক পিএলসি তথ্যপ্রযুক্তি, রিটেইল, গ্লোবাল ট্র্যানজ্যাকশন সার্ভিস, পুঁজিবাজার সেবা, কাস্টোডিয়াল সার্ভিস ও এসএমই (ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ) ইত্যাদি উদ্যোগ নিয়েছে। ক্যাপিটাল মার্কেটের চাহিদা পূরণে ব্যাংকটি দেশব্যাপী ৬টি শাখার মাধ্যমে ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড নামে একটি সহায়ক সংস্থা প্রতিষ্ঠা করেছে।




